1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিব,ব্যারিস্টার মীর হেলাল 

  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯

হাটহাজারীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ব্যারিস্টার মীর হেলাল
ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিব,ব্যারিস্টার মীর হেলাল

বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য কৃষক-শ্রমিক মেহনতি মানুষের সর্বস্তরের হাটহাজারী বাসীর প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন। আমি হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দিব, ইনশাআল্লাহ।
মীর হেলাল আজ ১৩ ডিসেম্বর শনিবার হাটহাজারীর উদালিয়া মোহছেনা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
চট্টগ্রাম -৫ হাটহাজারী – বায়েজিদ আসনে বিএনপির উদ্যোগে পক্ষকালব্যাপী গৃহীত মানবিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন বিএনপি এই স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়োজন করে।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমার পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন সহ আমি ও আমার পরিবার সর্বদা হাটহাজারী বাসীর কল্যাণের চিন্তা করি। ব্যাক্তিগত সামর্থ ও রাষ্ট্রীয় ক্ষমতা সর্বদাই জনকল্যাণে উৎসর্গ করি। তিনি হাটহাজারীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কৃষক – শ্রমিকের কল্যাণের জন্য যেমন কাজ করব, তেমনি হাটহাজারীর রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, নতুন-পুরাতন খাল খনন ও সংস্কার, কৃষকের জন্য ফারমার্স কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, নতুন নতুন কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে যুবকদের জন্য কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণে নতুন কর্মমুখী নেওয়া, সর্বোপরি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত, শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে প্রতিষ্ঠা করবো।
ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব রহমত উল্লাহ সভাপতিত্বে, সদস্য সচিব ও জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি,জেলা কৃষক দল সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দিন আলী।
আরো উপস্থিত ছিলেন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, ধলই ইউনিয়ন বিএনপির আহবায়ক আজম মাস্টার, সদস্য সচিব নাসিম মেম্বার, উপ জেলা কৃষক দল আহবায়ক শাহাদাত ওসমান চেয়ারম্যান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী জাসাস হাটহাজারী উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিকী সোহেল, সাবেক ছাত্রদল নেতা শফিউল আজম, সাজিম চৌধুরী, রিপন জিয়া, জাসাস উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মোহাম্মদ ইব্রাহিম ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক, হান্নান তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক জাবেদ মন্দাকিনী, যুগ্ন আহবায়ক আবু বক্কর নাজিরহাট কলেজ ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, জাসাস উপজেলা সহ সভাপতি সোমা আকতার, লোকমান মাস্টার, সহ সাধারণ সম্পাদক রুবেল নিজাম, সাহেদ বিন হাশেম পলাশ, আব্দুল হালিম,আলফাজ, সাকিব পিয়াস, আব্বাস, আশ্রাফ, আদিব রুবেল, ফারুক নিশাত, মনসুর প্রমুখ
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জনাব জাহেদুল ইসলাম চৌধুরী, হযরত নুর আলী শাহ( রহঃ) সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফয়েজুল কবির সিরাজী,দক্ষিণ উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আ ক ম ফারুকী,স্হানীয় বিএনপি নেতা আলী সওদাগর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews