1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বাকলিয়া থানা বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়া ১৯নং ওয়ার্ড ইয়ার আলী খান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষদের অংশগ্রহণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজনে উপস্থিত বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব খান বাবু বলেন, “মহান আল্লাহর কাছে আমরা একটাই প্রার্থনা করি আল্লাহ্ যেনো দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও শক্তি দান করেন।
বাকলিয়া থানার বিএনপি নেতা আলহাজ্ব মো: জাহেদ হোসেন বলেন “মানবিক দায়িত্ববোধ থেকে এবং দেশের সার্বিক কল্যাণে আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে যেনো আল্লাহ্ সুস্থতা দান করেন.

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ন আহবায়ক সেকান্দর আলম, সিনিয়র সদস্য হাজী মো: বেলাল, ইয়ার আলী খান মসজিদের মতোওয়াল্লী জসিম, বিএনপির নেতা এডভোকেট ইলিয়াস, মোজাম্মেল, বাপ্পী, শওকত, ছৈয়দুল হক, বশির, যুবদলের নেতা জায়েদ, আব্দুল কাদের, শাহ আলম, হোসেন, লিটন, জাহিদ, নুরুল ইসলাম ছাত্রদলের নেতা সোয়েব, সুমন, আলভি, হারুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে সর্বশেষ দোয়া পরিচালনা করেন ইয়ার আলী খান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews