1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৭

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত–

# বিএনপি রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৫ হাটহাজারী–বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন,শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা,সামাজিকতা আচার-আচরণ, পরিবেশ ও প্রতিবেশগত কারণে হাটহাজারী একটি ঐতিহ্যেবাহী সমৃদ্ধ এলাকা।পাহাড় ঘেরা হালদা নদী বিধৌত হাটহাজারী উপজেলা নানান মাত্রিক জ্ঞান-বিদ্যার এক অনন্য পাদপীঠ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হাটহাজারীর ঐতিহ্যের অংশ বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, আগামী দিনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করার দায়িত্ব পেলে ১৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ তথা সরকারিকরণের উদ্যোগ নিব।
তিনি আজ সকালে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

মীর হেলাল বলেন, আমি গর্ভের সাথে বলতে পারি পুরো হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কোনো কারণেই এই সম্প্রীতি যেন বিঘ্নিত না হয় এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা নিজেকে যত বেশি যোগ্য ও সৎভাবে গড়ে তুলবে, দেশ তত বেশি আলোকিত হবে। শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে।

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফজল করিম চৌধুরী, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন,
আইয়ুব খান, গাজী মোহাম্মদ ইউসুফ ও সৈয়দ মোহাম্মদ মহসিন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews