1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের ক্ষতিপূরণ বাবদ ৯৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন বিআরটিএ

  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৯৪

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আজ ২৯.০৮.২৫খ্রি. শুক্রবার সকাল ১০.০০টায় বিআরটিএ নতুনপাড়া কার্যালয়ে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন কার্যালয় সমূহের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক-শ্রমিক প্রতিনিধি এবং প্রেসক্লাবের প্রতিনিধির অংশগ্রহণে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট একটি মতবিনিময় সভা আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপি ট্রাফিক ডিভিশন (উত্তর)-এর উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ, পিপিএম,  বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) জনাব কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো: মাসুদ আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মাসুম বিল্লাহ, জেলা প্রশাসন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জনাব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব মোঃ কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব জনাব মোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব অলি আহমেদ ।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

মতবিনিময় সভা পরবর্তী চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে ক্ষতিপূরণ বাবদ ১৩ লক্ষ টাকার চেক এবং নিহত ১৯ জনের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা করে ৯৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ কোটি ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews