1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

পাহাড়তলী থানা কর্তৃক বিশেষ অভিযানে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ০১(এক) আসামী গ্রেফতার*

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৭৮

*সিএমপি’র পাহাড়তলী থানা কর্তৃক বিশেষ অভিযানে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ০১(এক) আসামী গ্রেফতার*

সিএমপি’র পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাত, ছিনতাকারী ও চাঁদাবাজ গ্রেফতারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচানাকালে পাহাড়তলী থানাধীন জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রীজের নীচে পাকা রাস্তার উপর ১৯/০৬/২০২৫খ্রি. তারিখ ০০:৩০ ঘটিকা হতে যৌগ চেকপোষ্ট পরিচালনা শুরু করেন। একই তারিখ ০০:৫০ ঘটিকার সময় আসামী ১) সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম (২৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-মোছাঃ ইয়াছমিন বেগম, সাং-জুম্মা সওদাগরের বাড়ী (পাহাড়তলী লাকী হোটেল সংলগ্ন কাজী অফিসের পাশে, ১২নং ওয়ার্ড), থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম পায়ে হেঁটে জেলে পাড়া রাশমনিঘাট হয়ে পূর্ব দিকে জেলে পাড়া সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময়ে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে বর্নিত আসামী ১। সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম (২৮)কে থামার জন্য নির্দেশ দিলে উক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। আসামীর দেহ তল্লাশীকালে তার কোমরের বেল্টের সাথে ঝুলানো অবস্থায় (১) একটি কালো রংয়ের পিস্তলের প্রসেস, এর ভিতর (ii) একটি ৭.৬২ এমএম পিস্তল, যাহার গায়ে SEMI AUTO PISTOL T-54 YEAR-2003 CHINA 49012810 লিখা আছে, এর সাথে লাগানো অবস্থায় (iii) একটি পিস্তলের ম্যাগাজিন যাহার ভিতর লোড করা অবস্থায় ৪ রাউন্ড গুলি, যাহার প্রতিটি গুলির পারক্যাপশন ক্যাপে 311 লিখা আছে, পিস্তলের প্রসেসের সাইট পকেটে রাখা অবস্থায় (iv) একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়া যায়। ধৃত আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত অস্ত্র, গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উক্ত অস্ত্র-গুলি গত ০৫ আগষ্ট ২০২৪ খ্রি. তারিখ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ, থানা ভাংচুর, অগ্নিসংযোগ  ও থানা লুটপাটকারী কাছ থেকে সংগ্রহ করেছে এবং পরবর্তীতে সে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। দীর্ঘদিন ধরে আসামী ও তার অজ্ঞাতনামা সহযোগী আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামীদের হেফাজতে থাকা অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী ১। সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম এর বিরুদ্ধে সিএমপি’র পাহাড়তলী থানার মামলা নং-০৪, তারিখ-১৯/০৬/২০২৫ইং, ধারা- The Arms Act-1878 এর 19A মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ডাকাতি প্রস্তুতি সংক্রান্তে পূর্বের ০১টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews