*সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে পুলিশের লুন্ঠনকৃত ০১(এক) বিদেশী পিস্তল, ০২(দুই) রাউন্ড গুলি ও ০২(দুই) টি ম্যাগাজিন উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার প্রসঙ্গে*
গত ১৬/০৬/২০২৫ খ্রিঃ কোতোয়ালী থানার এসআই(নিঃ)/ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন স্টেশন রোড এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, একজন দুস্কৃতিকারীর হেফাজতে ও নিয়ন্ত্রণে লুন্ঠিত সরকারী আগ্নেয়াস্ত্র রয়েছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৭/০৬/২০২৫খ্রিঃ তারিখ ০০.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রুবেল প্রকাশ রনি (২৭), পিতা-মোঃ নুরু উদ্দিন, মাতা-রেহেনা আক্তার, সাং-মিঠাচর, ঠাকুরদিঘী বাজার, ওয়ার্ড নং-০৬, (নুরু উদ্দিনের বাড়ী), ৮নং ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা: আকমল আলী পকেট গেইট, বালুরমাঠ, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রামকে আটকপূর্বক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীকে লুণ্ঠিত অস্ত্র গুলি বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে স্বীকার করে যে, তার নিকট কোতোয়ালী থানা হতে লুণ্ঠিত ০১টি অস্ত্র আছে, যা সে কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকায় লুকিয়ে রেখেছে । অতঃপর গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রুবেল প্রকাশ রনি (২৭) এর দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মতে অদ্য ১৭/০৬/২০২৫ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাটার দক্ষিণ পাশে কড়ই গাছের পার্শ্বে আসামীর নিজ হাতে ময়লার স্তুপের নীচ হতে ০১(এক) টি হালকা সবুজ রংয়ের শপিং ব্যাগ ও ০১(এক) টি কালো পলিথিনের ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় (ক) ০১(এক) টি বিদেশী TAURUS পিস্তল, যাহাতে TAURUS S.A. MADE IN BRAZIL খোদাই করে লেখা আছে এবং যাহার নাম্বার TKU41433 এবং BP2017 MTC। (খ) ০২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী গত ০৫/০৮/২০২৪ খ্রি. কোতোয়ালী থানা ভাংচুর ও থানায় রক্ষিত অস্ত্রাগার লুন্ঠন করে নেয় এবং উক্ত আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে তার জ্ঞাতসারে বর্ণিত ঘটনাস্থলে কৌশলে লুকিয়ে রেখেছে মর্মে স্বীকার করে। এই সংক্রান্তে কোতোয়ালী থানার মামলা নং-১৭, তাং-১৭/০৬/২৫ইং, ধারা-The Arms Act 1878, Sec-19A রুজু করা হয়।
Leave a Reply