1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রাম বন্দর হতে পণ্য পরিবহনের চোর চক্রের সক্রিয় ০৪ (চার) সদস্য গ্রেফতার

  • সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২০

*সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে চট্টগ্রাম বন্দর হতে পণ্য পরিবহনের চোর চক্রের সক্রিয় ০৪ (চার) সদস্য গ্রেফতার এবং চোরাইকৃত ৫১ (একান্ন) টি কাপড়ের রোল উদ্ধার*

সিএমপি’র হালিশহর থানাধীন বড়পুল সিএসডি গোডাউন রেল লাইন সংলগ্ন বশির মিস্ত্রীর গ্যারেজে গত ০৬/০৬/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকায় ২২০টি কাপড়ের রোল ভর্তি কাভার্ডভ্যান চট্টঃমেট্রোঃ ট-১১-৭২৮১ গাড়ীটি রেখে গাড়ীর ড্রাইভার ঈদ-উল-আযহা উদযাপনের জন্য বাসায় যায়। পরবর্তীতে গত ০৮/০৬/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকায় গাড়ীর ড্রাইভার গ্যারেজে এসে গাড়ীর পিছনের দরজার লক খোলা দেখলে মালের মালিকপক্ষকে অবগত করলে মালিকপক্ষ কাপড়ের রোল গণনা করে ৫১টি কাপড়ের রোল চুরি হওয়ার বিষয়ে নিশ্চিত হয়। উক্ত ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস টিম কর্তৃক চোরাই মালামাল উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০৬/২০২৫ ইং তারিখ রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় চোর চক্রের সদস্য ১। মোঃ আকবর আলী (২৬), ২। মোঃ শহিদুল ইসলাম জীবন (২৭),
৩। মোঃ আব্দুল করিম হৃদয় (২৭), ৪। মোঃ হাছান (২৬) দেরকে গ্রেফতার করতঃ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি’র কোতোয়ালী থানাধীন টেরী বাজারস্থ হাজী প্লাজা সংলগ্ন হাজী দুদু মিয়া মার্কেটের ৩য় তলা জনৈক রায়হান এর গোডাউন হতে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বন্দর কেন্দ্রিক চোর চক্রের সক্রিয় সিন্ডিকেট গড়ে তুলেছে। বিভিন্ন দেশ হতে আমদানীকৃত পণ্য সামগ্রী পরিবহনের সময় পথিমধ্যে গাড়ী হতে সু-কৌশলে চুরি করে চোরাই মালামাল অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ৫১টি কাপড়ের রোল এর মূল্য অনুমান ৭,৬৫,০০০/- টাকা। এই সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews