1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়,

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯১৭

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন এবং ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ড এর ভূমিকা অপরিহার্য।

এরই ধারাবাহিকতায় গত ১১ জুন ২০২৫ তারিখ বুধবার দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণ, ছাত্র ও কর্মজীবী মানুষের সম্পৃক্ততায় পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ৬০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর‌া হয়। উক্ত কর্মসূচিতে স্থানীয় জনগণ ও বিওপির (২ বিজিবি) সদস্যগণ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সেন্টমার্টিন এ বসবাসরত জনগণের আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
হারুন-অর-রশীদ
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews