1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

ইপিজেড থানা পুলিশের অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে বিদেশী নাগরিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধার

  • বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৫৬

সিএমপি’র ইপিজেড থানা পুলিশের অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে বিদেশী নাগরিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি ছুরি সহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার*

মামলার বাদী রুবেল দাশ (৪০) সিইপিজেডস্থ নিউ এরা ফ্যাশন বিডি লিঃ এর স্টোর কীপার হিসেবে কর্মরত আছে। নিউ এরা ফ্যাশন বিডি লিঃ কোম্পানীর নিজেয় টেকনিশিয়ান চায়না নাগরিক ZHENG QING ZHIN (52) গত ০৯/০৬/২০২৫ মিঃ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বাঙ্গার করার জন্য বাসা হতে বের হয়ে ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ বেপজা আবাসিক এলাকার প্রধান গেইটের ভিতর পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী চায়না নাগরিক ZHENG QING ZHIN (52) এর সামনে এসে পথরোধ করে তাকে ছাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে উক্ত ছিনতাইকারীদের মধ্য হতে একজন ছিনতাইকারী চায়না নাগরিক ZHENG QING ZHIN (52) এর পরিহিত স্কাটের বাম পকেটে থাকা HUAWEI NOVA 13 মোবাইল ফোন, মূল্য অনুমান ৩৫.০০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। বাদীর এইরূপ অভিযোগের প্রেক্ষিতে ইপিজেড থানার মামলা নং- ০৮, তারিখ- ১০ জুন ২০২৫ খ্রিঃ, ধারা- 392/34 The Penal Code, 1850 রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১১/৬/২০২৫ তারিখ ইপিজেড থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোহাম্মদ হৃদয় (২৮), ২। মোঃ ফেরদৌস হাসান (২৯) ও ৩। রাজু মজুমদার প্রঃ কানকাটা রাজু (৩২) দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে ছিনতাইকৃত HUAWEI NOVA 13 মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি স্টিলের ছুরি উদ্ধারপূর্বক ইং ১১/৬/২০২৫ তারিখ ০৭.১৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews