1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫২৭

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মাসব্যাপী শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট,
কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে আজ ২৫ মে ২০২৫ খ্রি. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এসময় প্রধান অতিথি সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews