1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪০৯

মায়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার ২৪ মে ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ মে ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল কর্তৃক একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারীদের বিবরণঃ
আটককৃত পাচারকারী মমতাজ আহমদ (৫০) -টেকনাফ, মোঃ আরাফাত (৩০) -চরফ্যাশন ও মোঃ ইব্রাহিম (২৬) -পাথরঘাটা উপজেলার এবং মোঃ শুক্কুর (৫০) ও মোঃ জোহার (৩৬)-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
হারুন-অর-রশীদ
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews