লালখান বাজার ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সমাবেশে নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের লক্ষ্য
চট্টগ্রাম, ২৪ মে ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার লালখান বাজার ওয়ার্ডের উদ্যোগে এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। উক্ত সমাবেশে বিশেষ ছিলেন খুলশী থানা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভুঁইয়া ও জামায়াত নেতা বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী কামরুল হুদা।
লালখান বাজার পশ্চিম ওয়ার্ডের সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলশী থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য একরামুল হক, আবু হানিফ সোহাগ, আনোয়ারুল কবির, জিয়াউল হক, দেলোয়ার হোসাইন নওশাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন। ইকামতে দ্বীন তথা ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই জামায়াতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।
বার্তা প্রেরক
(মোহাম্মদ উল্লাহ)
এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চট্টগ্রাম মহানগরী।
Leave a Reply