1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

আওয়ামী লীগ নেতা এখন মামলা দিয়ে হয়রানি করছে যুবদল নেতাকে

  • রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৬৭

সংবাদ সম্মেলনে অভিযোগ
যুবদল নেতাকে মামলা দিয়ে হয়রানি করছে আ.লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দিদার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালাউদ্দিন মাঝি ও তার ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে থেকে তারা আমাকেও আমার পরিবারকে হয়রানি করে যাচ্ছে।
গতকাল রবিবার রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বিরুদ্ধে ইতোমধ্যে ২০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার ফলে তাদের ব্যবসা, সামাজিক অবস্থান ও পারিবারিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিদারুল ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা আবারও ব্যবসা পরিচালনায় মনোনিবেশ করার চেষ্টা করি। কিন্তু সালাউদ্দিন মাঝি ও তার ছেলে সোহাগ একটি চক্র গঠন করে আমাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করে। উক্ত চক্রটি চাক্তাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা, ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে পোল্ট্রি ফিড উৎপাদনসহ নানা অপকর্মে জড়িত। এদের প্রশাসন জরিমানাও করেছে।
৫ মে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় সালাউদ্দিন মাঝি ও তার ছেলে ১৩ ও ১৪ নম্বর আসামি হলেও এখনও গ্রেপ্তার হয়নি উল্লেখ করে দিদারুল ইসলাম বলেন, চলতি বছরের ২১ মার্চ যৌথবাহিনী আমার দুই ভাই মোঃ আজগর ও ছোটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলাগুলো প্রত্যাহার করেন। একইভাবে চান্দগাঁও ও পাঁচলাইশ থানার দুটি হত্যা মামলাও ভিত্তিহীন বলে প্রত্যাহার হয়েছে। আমাদের অফিসের কর্মচারীরাও তাদের হয়রানি থেকে বাদ পড়েনি। এমনকি সালাউদ্দিন মাঝির কারখানার এক মহিলা কর্মীর মেয়েকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলাও দায়ের করে। পরে আদালত মামলাটিকে ভিত্তিহীন ঘোষণা করে জামিন দেন এবং বাদিনীকেও মুচলেকায় মুক্তি দেন।
সংবাদ সম্মেলনে মোঃ দিদারুল ইসলামের দুই ভাই ব্যবসায়ী মোঃ আজগর,ছোটন মিয়া, ব্যবসায়ী মোহাম্মদ আহসান খালেদ,মোঃ জাহাঙ্গীর, ব্যবসায়ী হারুন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews