1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯২

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়

চট্টগ্রাম ৭ মে, ২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয়  দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক  এমপি  শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়, যাতে আর কোনো দল বা সরকার জনগণের অধিকার নিয়ে খেলতে না পারে। এই লক্ষ্য আজ জনগণের আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় নগরীর হালিশহরের জেপি কনভেনশন হলে চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং) আসনের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবচেয়ে উপযুক্ত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তার প্রতি নেতাকর্মী ও জনগণের যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা ধরে রাখতে পারলে জামায়াত বিশাল ব্যবধানে জয়ী হবে, ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন আসনের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম  মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

শামসুজ্জামান হেলালী বলেন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে কাজ করেছি বলে জনগণের চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। চসিকের নগর উন্নয়ন পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্বে থাকায় এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা আমার নখদর্পণে। নির্বাচিত হলে আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আরও বক্তব্য রাখেন শ্রমিক কল‍্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি, হালিশহর থানা আমীর ফখরে জাহান সবুজ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ব্যবসায়ী নেতা কামরুল হুদা, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ এবং সাংবাদিক নেতা এবিএম ইমরানসহ জামায়াত নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ ।

সভায় বক্তারা বলেন, ভোট সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা এই হাতিয়ারকে কাজে লাগাব। এই লক্ষ্যে প্রত্যেকটি ঘরে ঘরে গণসংযোগ ও জামায়াতের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করা হবে।

বার্তা প্রেরক
মোহাম্মদ উল্লাহ
এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চট্টগ্রাম মহানগরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews