1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট এর নতুন কমিটির সভাপতি ,শওকত আজম খাজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭০৭
  1. শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট এর সভাপতি জনাব শওকত আজম খাজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম অদ্য নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট এর ব্যবসায়ী ও দোকান মালিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জনাব মফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, নগর বিএনপির যুগ্ন আহবায়ক জনাব শওকত আজম খাজা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মো: আবু বক্কর ছিদ্দিক, সমিতির সহ সাধারণ সম্পাদক  জনাব মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী জনাব দিদারুল ইসলাম, জনাব শাহীন উদ্দিন, জনাব সেলিম উর-রশিদ, শফিকুর রহমান চৌধুরী প্রমূখ।
    প্রারম্ভিক বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামের সর্ববৃহৎ মাদকের আখড়া ও সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত আইস ফ্যাক্টরী রোডস্থ বাস্তুহারা কলোনী রেলপ্রশাসন কর্তৃক ২০১৮ সালে উচ্ছেদ করা হলে, পূর্বেকার লাইসেন্সীদের সমিতি আইস ফ্যাক্টরী রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও চুনার গুদাম ট্রাক মালিক সমবায় সমিতি লিঃ কে লাইসেন্স প্রদান করা হয় এবং সে থেকে নিয়ম মেনে সরকারের রাজস্ব প্রদান করে ব্যবসা করে আসছি। উক্ত মার্কেট সমাজে  প্রায় ৩০০ (তিনশত)  উদ্যোক্তা তৈরী করেছে এবং অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের মার্কেট কর্তৃপক্ষের নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য তিনি অনুরোধ করেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট চট্টগ্রাম শহরে  ১টি ব্যতিক্রমধর্মী মার্কেট,  এতে প্রায় ২০০০ (দুই হাজার) লোকের কর্মসংস্থান হয়েছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে এর সুনাম বৃদ্ধিতে কাজ করতে হবে। ক্রেতা সাধারণ কে গুনগত মান সম্পন্ন দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। সকল পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহŸান জানান।

    সভায় সর্বসম্মতি ক্রমে জনাব শওকত আজম খাজা কে সভাপতি ও জনাব মোহাম্মদ শাহ আলম কে পুনরায় সাধারণ সম্পাদক মনোনিত করে ৯ সদস্য বিশিষ্ট মার্কেট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

    সভাপতি সভার সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews