1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

১৩ নং পাহাড়তলী শাখা জামায়াতে আলোচনা ও ইফতার মাহফিল

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৯৬

১৩ নং পাহাড়তলী শাখা জামায়াতে আলোচনা ও ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ

শান্তি, ন্যায় ও কল্যাণের পূর্ণ জীবনদর্শন হচ্ছে ইসলাম

চট্টগ্রাম, ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ইসলাম কেবল একটি ধর্মই নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি, ন্যায়, সমতা এবং কল্যাণ প্রতিষ্ঠার নির্দেশনা দেয়। আমাদের দায়িত্ব হল ইসলামের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে সহযোগিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা। তিনি বলেন, যখনই মুসলিম সমাজ ইসলামের মৌলিক শিক্ষাকে জীবনে বাস্তবায়িত করবে, তখনই সমাজে সত্যিকারের শান্তি এবং কল্যাণ নিশ্চিত হবে। সুতরাং, আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক সম্পর্ক গুলোতে ইসলামের নীতিগুলো অনুসরণ করতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নতি এবং শান্তির জন্য কাজ করতে হবে।

১৩ নং পাহাতলী শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

আলোচনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, খুলশী থানা
থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, থানা নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, থানা কর্ম পরিষদ সদস্য ও ওয়ার্ড আমীর ওমর ফারুক।

থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মহিবউল্লাহ চৌধুরী সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী আমান উল্লাহ,থানা কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন, ১৩ নং আমবাগান সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবদুল্লাহিল আমান পারভেজ, মাওলানা মুমিনুল ইসলাম, নাসির উদ্দিন, মোশাররফ হোসেন, শরিফ উদ্দিন, সালেহ আহমদ, আবুল বাশার, হেলাল উদ্দিন, গোলাম মাওলা, মাষ্টার জাহাঙ্গীর, শামসুল ইসলাম, সামসুল হক দুলাল, মাসুম খান, জোবায়ের, জসিম উদ্দিন, তাওহীদুল ইসলাম, আবদুল জাব্বার, মোহাম্মদ বাবু, আনোয়ার, রমজান, মাঈদুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

বার্তা প্রেরক
মোহাম্মদ উল্লাহ
এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চট্টগ্রাম মহানগরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews