1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

ইসলামের আদর্শ থেকে জামায়াত কর্মীদের বিন্দু পরিমাণ বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৫৯

চান্দগাঁও থানা রুকনদের শিক্ষা বৈঠকে মুহাম্মদ নজরুল ইসলাম

ইসলামের আদর্শ থেকে জামায়াত কর্মীদের বিন্দু পরিমাণ বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই

চট্টগ্রাম, ১৪ মার্চ ২০২৫

চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, যতই জুলুমের শিকার হোক, যতই প্রতারণার সম্মুখীন হোক না কেন ইসলামের আদর্শ থেকে জামায়াত কর্মীদের বিন্দু পরিমাণ বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই। রমজানে যেমনই আমরা কথা ও কাজে পূতপবিত্র থাকার চেষ্টা করি বছরের অন্য সময়েও সেরকম থাকার চেষ্টা করতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টায় নগরীর একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা রুকনদের এক শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চান্দগাঁও থানা জামায়াতের আমীর মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবদুর রশীদ।

থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরীর পরিচালনায় এ শিক্ষা বৈঠকের অন্যান্যের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং আইআইইউসির সাবেক প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবুবকর রফিক, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, চট্টগ্রাম -৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক মো. জসীম উদ্দিন, থানা সেক্রেটারি মো. জসীম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি মো. ওমর গনি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, গাজী ইসমাইল, নুরুল মোস্তফা হেলালী, আব্দুল কাদের, ড. জাকির হোসেন হাওলাদার, অধ্যাপক মো. ইসমাইল, আব্দুল আজিজ শোয়াইব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দগাঁও থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

বার্তা প্রেরক
মোহাম্মদ উল্লাহ
এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews