1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

ছাত্রশিবির ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৬৫

ছাত্রশিবির ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল

আগামী জাতীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে

চট্টগ্রাম, ৪ মার্চ ২০২৫

বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে। তাই জামায়াত শিবিরের নেতাকর্মীদের জনগণের সেবা ও সমস্যা সমাধানে এগিয়ে আাসতে হবে। তিনি ছাত্রদেরকে দাওয়াতের ময়দানে বলিষ্ঠ ভ‚মিকা পালন করার আহবান জানান। জনশক্তিকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে জনগণের ধারে ধারে দ্বীনের দাওয়াত তুলে ধরতে হবে।

ছাত্রশিবির ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল
পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় ইফতার পূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নূর, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ড. মাহবুবুর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি আবু তালেব, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভ‚ইয়া, আহমদ খালেদুল আনোয়ার, আব্দুল গফুর, মাহবুবুল হাসান রুমি,
ছাত্রশিবিরের নগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, নগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, শিবির নেতা আমিরুল ইসলাম তুহিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামীলীগকে বিশ্বাস করা যাবে না। এদের ব্যাপারে কোনো ছাড় নাই। ষড়যন্ত্রের ব্যাপার সকলকে সতর্ক থাকতে হবে।

ক্যাপশন: ছাত্রশিবির ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বার্তা প্রেরক
মোহাম্মদ উল্লাহ
এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চট্টগ্রাম মহানগরী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews