1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

কৃষি ব্যাংক, চট্টগ্রাম ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ কর্মশালা অনুযেষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫১

কৃষি ব্যাংক, চট্টগ্রাম বিভাগের আয়োজনে  ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ শতভাগ অর্জনে শাখা ব্যবস্থাপকদের করণীয় সম্পর্কিত পর্যালোচনা অদ্য ২০.০২.২০২৫ খ্রি. তারিখ নগরীর এলজিইডি মিলনায়তনে অনুষ্টিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, বিশেষ অতিথি পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব আবু সাঈদ মোঃ রওশানুল হক, ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক, চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত পর্যালোচনা সভায় বিভাগের নিরীক্ষা কর্মকর্তা, সকল উপমহাব্যবস্থাপক, কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক, সকল মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের চট্টগ্রাম বিভাগের ১০৫ টি শাখার ব্যবস্থাপকগণ তাদের সমস্যা এবং সম্ভবনার কথা তুলে ধরেন। সভায় অতিথিগণ অর্থবছরের বাকী সময়ে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় সম্পর্কে দিকনির্দেশনার পাশাপাশি কৃষকদের যাতে কোনো রকমের হয়রানীর স্বীকার হতে না হয় সে বিষয়ে কড়া সতর্কবানী উচ্চারণ করেন। এর আগে সকালে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের ষোলশহরস্থ ব্যাংক ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ কৃষি ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ, চট্টগ্রামের উদ্ধোধন করেন। সেখানে অন্যান্যদের পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপক) এইচ এম মাহবুবুল বাসেত ভূঁইয়া উপস্থিত ছিলেন। উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম অতি অল্প সময়ে রিজিওনাল স্টাফ কলেজ, চট্টগ্রাম চালু করার জন্য বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ কামরুল ইসলামকে এবং রিজিওনাল স্টাফ কলেজের অধ্যক্ষ (উপমহাব্যবস্থাপক) মোঃ আবু রায়হানকে ধন্যবাদ জানান। সকল প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি রিজিওনাল স্টাফ কলেজের উদ্ধোধন ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews