1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩

শিক্ষক হেনস্তাসহ ধর্ম অবমাননার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ১৩ ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষককে শারীরিকভাবে হেনস্তাসহ ধর্ম অবমাননার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১১ জনই ছাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা তিনটায় উপাচার্যের দপ্তরের সম্মেলনকক্ষে চবির বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুসারে, এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি তার সনদ বাতিলের সুপারিশও করা হয়েছে। অপর ৯ ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তর্কবিতর্ক হয়। ছাত্রীদের আবাসিক ওই হলে স্থাপিত ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে শিক্ষার্থীদের বাধা দেন ওই হলের নারী শিক্ষার্থীরা।

অভিযোগে জানা যায়, এর এক পর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর মুখে চড় মারেন শেখ হাসিনা হলের ছাত্রী আফসানা এনায়েত এমি। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গেছে
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এক ছাত্রীসহ দুজনকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। একদল শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে এদের একজনকে দুই বছরের জন্য এবং অপর এক ছাত্রী ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এই দুই শিক্ষার্থীই নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews