1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

বৌভাতে মাংস কম দেওয়া ও আগে দই দেওয়া নিয়ে সংঘর্ষ আহত ৬

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭১

বৌভাতে মাংস কম দেওয়া ও আগে দই দেওয়া নিয়ে সংঘর্ষ আহত ৬

প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫,
বৌভাতে মাংস কম দেওয়া ও আগে দই দেওয়া নিয়ে সংঘর্ষ
বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়া এবং খাওয়া শেষ হওয়ার আগেই দই দেওয়া নিয়ে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কনে পক্ষের অন্তত ৬ জন আহত হন।

তারা হলেন, কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।

আহতদের মধ্যে গুরুতর আহত সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট জামাল উদ্দিনের সঙ্গে কাহালু উপজেলার শান্তা গ্রামের শর্মিলা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন বউ ভাত অনুষ্ঠানে। বিকেলে খাওয়া-দাওয়ার ফাঁকে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেওয়া ও খাওয়া শেষ হওয়ার আগেই দই দেওয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কনের আত্মীয়সহ অন্তত ৬ জন আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews