1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ! লম্পট গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৬

চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ! লম্পট গ্রেপ্তার

 

 

কিশোরগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দিদার (২২) নাামে এক যুবকের গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে পৌর শহরের নগুয়া বাসষ্ট্যান্ড এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিদার পৌর শহরের নগুয়া বাসষ্ট্যান্ড এলাকার মৃত ময়না মিয়ার ছেলে।

 

 

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে কিশোরগঞ্জ শহরের নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় কেজি শ্রেণীতে পড়াশুনা করে। অভিযুক্ত যুবক দিদারের নামে মামলা থাকায় তার পিতার অপর একটি বাসা ভুক্তভোগী শিশু’র বাসার পাশে হওয়ায় সেখানে একা আত্মগোপনে থাকেন। এই সুযোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শিশুটি খেলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে খালি বাসায় নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করার ফলে রক্তক্ষরণ হয়।

 

এসময় পরিবারের লোকজনকে না বলার জন্য শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। বাসায় এসে প্রচণ্ড ব্যাথায় কাতরাতে থাকে শিশু। বিষয়টি বুঝতে পেরে শিশুটির মা লক্ষ্য করলে শরীরে রক্তের দাগ দেখতে পায়। পরক্ষনই প্রচন্ড রক্তক্ষরণ দেখে শিশুর সাথে কথা বলে ধর্ষণের বিষয় জানতে পারেন। পরবর্তীতে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী শিশুর বাবা। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌর শহরের নগুয়া বাসষ্ট্যান্ড এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় ভুক্তভোগী শিশুর বাবা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মামলা রেকর্ড ভুক্ত করি। এরপর অভিযুক্তকে ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যে তাকে আমরা ধরতে সক্ষম হয়। এর আগে মৌখিক অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযুক্ত দিদারের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশের উপস্থিতি দেখে সে পালিয়ে যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews