1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিন্ডিকেট ভাঙা, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও ধর্মঘট পালন নগরীর দক্ষিণ বাকলিয়া বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম ০৬ রাউজান এর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী’র বিবৃতি ডাঃ মাহবুব কামাল চৌধুরী একজন মানবিক চিকিৎসক ছিলেন সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারি সহায়তা প্রদান।  নির্বাচনের লক্ষে সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান  চট্টগ্রাম জেলা প্রশাসকের।  চট্টগ্রামে গণঅভ্যুত্থান— *শহীদ ৭ পরিবার, পাশে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন চিকনদন্ডিতে ইউনিয়ন কৃষক দল

ভুয়া সাইবার মামলা থেকে অব্যহতি পেলেন ফেনীর ৬ সাংবাদিক

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯

ভুয়া সাইবার মামলা থেকে অব্যহতি পেলেন ফেনীর ৬ সাংবাদিক

ফেনী প্রতিনিধি:
চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা একটি ভুয়া ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পেয়েছেন ফেনীর ৬ গণমাধ্যম কর্মী। সোমবার( ১ সেপ্টেম্বর ) চট্টগ্রামের সাইবার আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) জিনাত সুলতানার আদালতে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
অব্যাহতি পাওয়া গণমাধ্যম কর্মীরা হচ্ছেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের ফেনী জেলা প্রতিনিধি দিদারুল আলম, ৭১ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি ইউনিটির সদস্য জহিরুল হক মিলু, দৈনিক ফেনীর সময় সহ-সম্পাদক কিষাণ মোশাররফ, দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার ও ইউনিটির ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল ও  সত্যের অনুসন্ধান-২৪ অনলাইন পোর্টালের সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী।

জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন  মাঈন উদ্দিন পাটোয়ারী নামের এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন ২০২৮ এর ২৫,২৯ ও ৩৫ ধারায় একটি ভুয়া মামলা করে ফেনীর পেশাদার ৬ সাংবাদিকের বিরুদ্ধে। একই বছরের ২৪ সেপ্টেম্বর মামলার তদন্তকারি চার্জশিট দাখিল করেন। সে প্রেক্ষিতে সোমবার ১ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক চার্জ গঠনের উপাদান না পাওয়ায় শুনানি শেষে আসামীদের মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী মোস্তফা আনোয়ারুল ইসলাম ও মো: শাহনুর আরেফীন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews