1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৮০

আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”

বিনোদন প্রতিবেদক: নাট্য নির্মাতা এস.ডি.জীবন এইবার নির্মাণ করলেন পারিবারিক গল্পভিত্তিক নাটক “আপন-পর”। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে “আপন-পর” নাটকের চিত্রগ্রহন শেষ হয়েছে। প্রিয়া সেন’র লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ আশিক-মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা।

নাট্য নির্মাতা এস.ডি.জীবন বলেন,”আপন-পর” নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছে। আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এইসব ঘটনার মধ্যদিয়েই জীবন যাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সাথে মিল পাবেন এবং প্রতিটা মুহুর্তে মনে হবে “আসলেই তো এটি আমাদের গল্প”। আমি মুলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রুপ দেয়ার চেষ্টা করেছি।বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। অভিনেতা-অভিনেত্রী সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন,আমি মূলত আমার গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি কারণ নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এইরকম ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা পারিবারিক সর্ম্পক,বন্ধন এগুলো ভূলে যাই।আপনজন থেকে দূরে সরে যাই কিন্তু যখন বুঝি তখন হয়তো আর ক্ষমা চাওয়ার সময়টুকুও আমাদের হাতে থাকে না। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।

রমজান মাসেই “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক “আপন-পর”। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাসরিন সুলতানা, এম.এম.রহমান, নুরুল কবির, দোলা খান, মঞ্জুর হোসেন সহ আরো অনেকে। চিত্রগ্রহনে ছিলেন শাকিল আহমেদ আফরান। নাটকটি প্রযোজনা করেছেন “জীবন প্রিয়া ডিজিটাল” ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews