1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

নগরীতে মাহে রমযান কে স্বাগত জানিয়ে আনজুমান ট্রাস্টের  বিশাল শোভাযাত্রায়

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭১১

নগরীতে মাহে রমযান কে স্বাগত জানিয়ে আনজুমান ট্রাস্টের  বিশাল শোভাযাত্রায়
যানজট নিরসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দান থেকে মাহে রমযান কে স্বাগত জানিয়ে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়েছে

শনিবার বিকেলে   আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু,  সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বের হওয়া এই মিছিলটি জামিয়াতুল ফালা মসজিদ ময়দান থেকে শুরু হয়ে  কাজীর দেউড়ি হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়

পরে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সর্বজনাব অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক,  অ্যাসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কামরুদ্দিন সবুর,  প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, আনজুমান সদস্য মেহাম্মদ হোসেন খোকন, আনজুমানের মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনে অনুষ্ঠিত  এই  সভায় বক্তাগন মাহে রমযানের পবিত্রতা বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, রমযান খোদা ভীতি অর্জনের মাস। আর এই উদ্দেশ্য হাসিল করতে হলে রোযার তাৎপর্য অনুধাবন করতে হবে। রোযা মানে আল্লাহর নাফরমানি থেকে  বিরত থাকা। রোযার উদ্দেশ্য হলো বান্দার  কুপ্রবৃত্তি কে দাফন করে দেয়া। সুতরাং কেউ শুধু উপবাস ব্রত পালন করলেই রোযা হয়ে যায়না। অবশ্যই তাকে অন্যায়, পাপ কাজ, জুলুম, পরনিন্দা, অশ্লীলতা ইত্যাদি বর্জন করতে হবে।বক্তাগন বলেন,  অধিক মুনাফার জন্য গুদামজাতকারী এবং খাদ্যে ভেজালদানকারীরা আল্লাহর শত্রু,  তাঁর বান্দার শত্রু এবং দেশ ও জাতির শত্রু। তাদের কার্যকলাপ তাকওয়ার পরিপন্থী বিধায় রোযার উদ্দেশ্যে সাথে সাংঘর্ষিক। বক্তাগন, সামাজিক সাম্য ফিরিয়ে আনতে বিত্তবানদের সঠিক হিসাব ও পরিকল্পিতভাবে যাকাত দিয়ে গরীব মিসকিনদের পাশে দাঁড়াতে আহবান জানান। তাঁরা বলেন, এই মাস কোরআন নাজিলের মাস। ঘরে ঘরে এর চর্চা বৃদ্ধি করতে হবে, এবং এর অপব্যাখ্যা রোধ করতে হবে।মসজিদে মসজিদে দাওয়াতে খায়র মজলিসের মাধ্যমে শরিয়তের প্রয়োজনীয় শিক্ষা ও অনুশীলন বৃদ্ধি করতে হবে। তারা বলেন, রমজানে যানজটের কারণে রোজাদারদের চরম ভোগান্তি পোহাতে হয়, নিত্যপণ্যের দামের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থার নিরসনে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান।
উল্লেখ্য শোভাযাত্রাটি জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে শুরু হয়ে জামাল খান প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।। র্যলি শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews