1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

জানা গেল অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৬

জানা গেল অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শাহবাজ সানীর। তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শাহবাজ সানীর মৃত্যর খবর জানিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক পেজে লেখেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু তার ফেসবুকে লেখেন, জীবন কত ছোটো। সানির বাবা মা সন্তানের লাশ বহন করবেন কীভাবে।

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু ফেসবুকে এক হৃদয়বিদারক পোস্টে জানান, আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর বিষয়টি আরও নিশ্চিত করেন নির্মাতা হাসিব হোসাইন রাখি, যিনি লিখেন, আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews