1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

বরিশালবাসীর ভালোবাসায় আপ্লুত তামিম-মুশফিকরা

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৫

বরিশালবাসীর ভালোবাসায় আপ্লুত তামিম-মুশফিকরা

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে বরিশাল শহরে গিয়েছেন ফরচুন বরিশালের খেলোয়াড়রা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে যান দলটির বেশিরভাগ সদস্যরা। এসময় তাদের সঙ্গে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকসহ টিম ম্যানেজমেন্টের অনেকেই।

বরিশালবাসীর ভালোবাসায় আপ্লুত তামিম-মুশফিকরা

খেলার সময়

 

২ মিনিটে পড়ুন

মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির। খেলোয়াড়দের আগমন উপলক্ষে বরিশালের বেলস পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানে ঢল নেমেছে নান শ্রেণী-পেশার লাখো মানুষের।

 

 

ক্রিকেট নিয়ে বরিশালবাসীর আগ্রহ মুগ্ধ করেছে ফরচুন বরিশালের ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশালবাসীর জন্য ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছেন অনেকেই।

 

এক ভিডিও বার্তায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আপ্লুত আপনাদের (বরিশালবাসী) ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’

 

বরিশালের আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বরিশাল, তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।’

 

আরও পড়ুন: বরিশালে তামিমরা রাজসিক সংবর্ধনা পেলেন

 

বরিশালবাসীর এই ভালোবাসা ছুঁয়ে গেছে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়কেও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভালোবাসার অত‍্যাচার কি, সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সাথে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখবো নাকি এতো বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখবো বুঝতে পারছি না।

 

তিনি আরও লিখেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশী থাকতে পারতাম আপনাদের সাথে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু…।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews